প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে আবারও হামলা চালাবে বলে জোর গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এমএসনাউ জানিয়েছে, আরব দেশগুলোকে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই ইরানে হামলা চালানো হবে।
এমন অবস্থায় ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইরানি সেনাবাহিনীকে কোনো ‘ভৌগলিক সীমাবদ্ধতা’ ছাড়া তাৎক্ষণিক পাল্টা হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) কমান্ডারদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি বলেন, “যদি শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে ইরানি সেনাবাহিনী ও ইরানি জাতি হবে সেই, যে এটির শেষের সময় ও শর্ত নির্ধারণ করবে।”
নির্দেশনার ব্যাপারে তিনি বলেছেন, “ইরানের সশস্ত্র বাহিনীকে কোনো ভৌগলিক সীমা ছাড়া শত্রুদের হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি আমি।”
এছাড়া ইরানি বাহিনীর সীমার মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শারীরিক ও অশারীরিক টার্গেট আপডেট করতেও বলেছেন তিনি।
এদিকে ইরানে আগামী ৪ নভেম্বরের সম্ভাব্য হামলা নিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর তিনটি সূত্র এমএসনাউকে বলেছেন, নতুন হামলাটি হবে স্বল্প সময়ের, কিন্তু অত্যন্ত তীব্র। তবে আরব দেশগুলো নতুন হামলার বদলে উত্তেজনা নিরসনে মার্কিনিদের আহ্বান জানাচ্ছে। কারণ তাদের শঙ্কা তারাও ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে।
একটি আরব সূত্র বলেছেন, “যদি কিছু আরব দেশ তাদের দেশে থাকা ঘাঁটি থেকে মার্কিনিদের ইরানে হামলা না চালাতে দেয় তাহলে তারা অবাক হবেন না।”
গত ১ সেপ্টেম্বরের পর ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তারা ইরানে হামলা চালানো থেকে বিরত থাকবেন।
৪ নভেম্বর ইরানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল এমএসনাউ। তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, তারা সামরিক স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করেন না। হোক সেটির অস্ত্বিত থাকুক বা না থাকুক।
তবে হোয়াইট হাউজের সূত্রটি বলেছন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তার সবই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: এমএসনাউ, আলজাজিরা
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।