জাগো কন্ঠ ৩ মার্চ ২০২৬ , ৪:৩৬ অপরাহ্ণ
শাহরিয়ার কবির
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ছায়ায় নিয়োগ প্রাপ্ত রাসায়নিক সারের ডিলাররা সার নিয়ে দুর্নীতি করলে তাদের আইনের আওতায় আনা হবে একই সঙ্গে ডিলারশিপ বাতিল করা হবে । কৃষির উৎপাদনের ক্ষেত্রে সার নিয়ে কেলেঙ্কারি করলে তা বরদাস্ত করা হবে না। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত ) এর আওতায় তিন দিনব্যাপী ” কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ ” এর উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও – ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
এ সময় প্রধান অতিথি বলেন , দেশের কৃষি ক্ষেত্রে সার সরবরাহ করতে গিয়ে কেউ কোনো রকম ত্রুটি করলে তা কঠোর হস্তে দমন করা হবে । কৃষির উন্নয়নে সার সরবরাহে কোন রকম ত্রুটিবরদাস করা হবে না ।
এ সময় তিনি বলেন, দেশে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে ।
অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার কৃষি কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, মেলায় টেকসই কৃষি, নিরাপদ শাকসবজি উৎপাদন, কৃষিকে কিভাবে আধুনিকায়ন করা যায়, কৃষিকে একইসঙ্গে কিভাবে বাণিজ্যিক ও রপ্তানীমুখী করা যায় তা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে ।
শহিদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে যে কৃষি জমি ছিল তা অর্ধেকে নেমে এসেছে এবং জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে । তারপরও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কারণ, দেশের কৃষি প্রযুক্তি এবং এর উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে।
এ সময় অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক ( উদ্ভিদ ও সংরক্ষণ ) আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল বারী, রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।


















