দেশজুড়ে

শিশু একতারা একাডেমির আমন্ত্রণে শুরু হতে যাচ্ছে “নাচ রঙ্গীলা নাচ”

  জাগো কন্ঠ ২ ডিসেম্বর ২০২৫ , ১:০৩ অপরাহ্ণ

মো. তারেক হোসেন বাপ্পি:

বিনোদনের আরেক জগতের নাম নৃত্য,
নৃত্য মানেই বিনোদনের একটি অংশ বলে মনে করেন নাচপ্রিয় মানুষগুলো।
যে কোন সিনেমা,টেলিফিল্ম অথবা শর্ট ফিল্মের ক্ষেত্রেও নাচ গান ছাড়া যেনো চলেই না।
সেই নাচ প্রেমীদের কথা ভেবে আগামী ৫ডিসেম্বর শুক্রবার শুরু হতে যাচ্ছে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

শুক্রবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে
নিউ বেইলী রোডের বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনে অনুষ্ঠিত হবে
রঙ্গীলা স্টার ডান্স একাডেমি নিবেদিত,ডিস্কো দেলোয়ার প্রযোজিত
এক সাংস্কৃতিক সন্ধ্যা “নাচ রঙ্গীলা নাচ”

শিশু একতারা একাডেমির আমন্ত্রণে “নাচ রঙ্গীলা নাচ” সাংস্কৃতিক সন্ধ্যায়
জমকালো অনুষ্ঠানটি সংস্কৃতি প্রেমীদের উপভোগ করার সুযোগ দিয়েছেন আয়োজক কমিটি।
উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন চলচ্চিত্র টিভি এবং মঞ্চ নায়িকা শিকিরা,নৃত্য পরিচালক সুমন রঙ্গিলা,এসময়ের জনপ্রিয় মডেল
সহ অনেক অনেক নৃত্য শিল্পী।

আরও খবর: