দেশজুড়ে

ভেদরগঞ্জে ৫শ ফ্রি চক্ষু রোগীকে সেবা প্রদান

  জাগো কণ্ঠ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৫ , ৫:৪৯ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মত হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫ শ’ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনেরবাজারে সকাল ১০টা থেকে দিন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই করন করা হয়। এসময় হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.মাজহারুল ইসলাম মিলন প্রায় ৫ শ’ চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ঔষধ ও চশমা প্রদান করেন। পরে বাছাইকৃত ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন করে দেয়া হবে।

বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে ভালোভাবে চোখে দেখতে পারছিলেন না
কার্তিকপুর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আলী মিয়া। দারিদ্রতার কারণে চোখের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। শনিবার বিনা খরচে সেবা পাওয়ার খবরে তিনি এই ক্যাম্পে এসেছেন।

বিঝারি গ্রামের আমেনা বেগম বলেন, চোখে ছানি পড়ছে। ডাক্তাররা বলছে, নড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করাবে। আমার বাড়িতে দিয়ে যাবে। সব খরচ তাদের। আমি তাদের জন্য দোয়া করি। চোখ নিয়ে অনেক কষ্টে ছিলাম।

ভোজেশ্বর গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ফজলুল হক বলেন, চোখে মাংস বৃদ্ধির সমস্যা কারণে আমারও অপারেশন লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তারা আমাকে নড়িয়া নিয়ে চক্ষু অপারেশন করিয়ে এরপর বাড়ি দিয়ে যাবে। আমি অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।

হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.মাজহারুল ইসলাম মিলন বলেন, হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে প্রায় ৫’শ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ঔষধ ও চশমা বিতরন করি। আজকে বাছাইকৃত ছানী রোগীদের পরবর্বিতীতে নামূল্যে অপারেশন করা হবে। আমার বাবা ফেলে রাখা স্বপ্ন হচ্ছে আমি ডা. হব। ইনশাআল্লাহ তা হয়েছি এবং এই এলাকায় অদুর ভবিষ্যতে একটি হাসপাতাল তৈরি করার উদ্যোগ নিব।

 

শ/প্র/আই

আরও খবর: