অর্থনীতি

বিশ্বজুড়ে সেরা ব্যবসা, উদ্যোক্তা ও পরিসেবা প্রদানকারীদের ব্যতিক্রমী কাজের স্বীকৃতি দিতে আয়োজন করা হলো গ্লোবাল

  জাগো কন্ঠ ৪ নভেম্বর ২০২৫ , ১:৪৩ অপরাহ্ণ

 বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৫। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আর সেই ধারাবাহিকতায় টিভি ও ব্রডকাস্টিংয়ে বিশেষ অবদান রাখায় এবার মাই টিভির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাটকে সেরা বিজনেস কনফারেন্স এন্ড গ্লোবাল বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ড.মো আবু তারেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ র্মাগুব মোর্শেদ।

আরও খবর: