জাগো কন্ঠ ৬ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫ অপরাহ্ণ
পীরগাছা,( রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নেক মাহমুদ শিশু নিকেতনেপঞ্চম শ্রেণীর সমাপনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।০৪ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় ম্যানেজিং কমিটির সদস্যদের২০০৭ থেকে সকল শিক্ষকদের উপস্থিতিতে ২৬ জন শিক্ষার্থী প্রতিবছর ন্যায় এবারও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ, সদস্য কফিল উদ্দিন, অজিত চন্দ্র বর্মন, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তৃতাকালে সভাপতি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরে পূর্বের চেয়ে বর্তমানে পড়ালেখার মান উন্নয়ন হয়েছে এছাড়া এখান থেকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পাচ্ছে। বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে আরো ভালো ফলাফল উপহার দিতে পারব।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে।


















