দেশজুড়ে

খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়ার আয়োজন

  জাগো কন্ঠ ১৯ জানুয়ারি ২০২৬ , ১:৪৫ অপরাহ্ণ

মোঃ হারুন সিকদার

গণতন্ত্র পুনরুদ্ধার দলীয় গণতন্ত্রে প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর এর ঢাকা ১৮ আসন খিলক্ষেত
থানা ওয়ার্ড বিএনপির উদ্যোগে খিলক্ষেত কর্মীটোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ
সোমবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির,সদস্য সচিব মোস্তফা জামান যুগ্ম-আহবায়ক,ও ঢাকা ১৮ আসন বিএনপি’র মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এস এম ফজলুল হক, সদস্য সচিব লায়ন মোঃ সোহরাব খান স্বপন, খিলক্ষেত থানা যুগ্ন আহবায়ক মোঃ মোবারক হোসেন দেওয়ান।,যুগ্ন আহবায়ক বিলাল হোসেন, সি এম আনোয়ার,, খিলক্ষেত থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোলায়মান, খিলক্ষেত থানা যুব দলের আহবায় মজুমদার মুরাদ,

,৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা,সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ খিলক্ষেত থানা ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মহানগর ও থানা পর্যায়
নেতৃবৃন্দ বলেন, চরম অসুস্থতা, কারাবরণ ও সীমাহীন নিপীড়নের মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি।

নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।

শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর: