দেশজুড়ে

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মডেল প্রেসক্লাবের ফ্যামিলি ডে

  জাগো কণ্ঠ ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৬ , ৩:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কেরানীগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড রিসোর্টএ উৎসবমুখর ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মডেল প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এফ রহমান রূপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি। বিশেষ অতিথি এটিএন মাল্টিমিডিয়া কমিউনিকেশন (এমসিএল) নিউজের বার্তা সম্পাদক আব্দুল খালেক নান্নু, মৌলভীবাজার ব্যবসায়ি সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রফিকুল ইসলাম বেপারী, বিশিষ্ট ব্যবসায়ি ইঞ্জিনিয়ার শামিম আহমেদ ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রাফি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
সংগঠনের সিনিয়র সহসভাপতি ও নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, সহসভাপতি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন সহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক এস এম এনায়েত করিম, ঢাকা মহানগর কমিটির সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক ফুলনাহার বেগম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তারেক হোসেন অনিক, অর্থ সম্পাদক রিটন ইসলাম, বিশ্বমিডিয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, ধর্ম সম্পাদক মাওলানা এস এম জাহান ইমাম, দৈনিক সময়ের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এআরএম মামুন, ফাতেমা নাসরিন, এমদাদুল হক, পলাশ চন্দ্র দাস, মোফাজ্জল হোসেন ও রিপন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বাদল আহমেদের সহধর্মিণী ও তার দুই সন্তান।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক ও তাদের পরিবারের অংশগ্রহণ ছিল।

আরও খবর: